দুমাস ধরে প্ল্যান করার পর অনেক বাধা
বিপত্তি কাটিয়ে ঠিক হল লাঞ্চ করা হবে পিটার ক্যাট –এ। আমরা সাত জন বন্ধু।দুজন treat দেবে। একজনের জন্মদিন আর একজন অন্য কোম্পানিতে চাকরি নিয়েছে। স্বাভাবিক, বন্ধুর ঝেড়ে
খাবার মজাই আলাদা। খোঁজ খবর নিয়ে জানা গেল ফিশ মাখমালি (Fish Makhmali),আর চেলও কাবাব
(Chelow Kabab) এই দুটো জিনিস না খেলে পিটার ক্যাট
–এ যাওয়াটাই বৃথা। তাই ঠিক হল আমাদের মেনুতে এই দুটো জিনিস রাখবই। সেদিন ছিল রবিবারের দুপুর। হালকা হালকা বৃষ্টি পরছে। দারুন আবহাওয়া খাবার জন্য। পার্ক স্ট্রিট এ সবাই মিলে
দেখা করার কথা ছিল দুপুর একটায়। বাঙালির সময় জ্ঞান নিয়ে অনেক রকমের প্রবাদ আছে। সব
প্রবাদের সারাংশ হল বাঙালিরা নির্দিষ্ট সময়ে পৌঁছায় না। আমাদের ক্ষেত্রেও অন্যথা ঘটেনি।
কিন্তু মজার ব্যাপার হল যারা প্রতিবার দেরি করে আসে তারা ওইদিন সবার আগে এসেছিল।
দুপুর দুটোয় পাঁচজন বন্ধু পার্ক স্ট্রিট
মোড়ে জমায়েত হলাম। বাকি দুজন জানালো ওদের আরও দেরি হবে। আমরা অপেক্ষা না করে সোজা পিটার
ক্যাট -এ টেবিল বুক করার জন্য চলে গেলাম। পার্ক স্ট্রিট মোড় থেকে ডান ফুটপাথ দিয়ে
কিছুদূর গিয়ে একটা মোড় তারপর ডান দিক ঘুরে সামনেই music world এর পাশেই। সাদা রঙের
একটা বাড়ি পিটার ক্যাট ইংরাজিতে লেখা। সামনে অনেক মানুষের ভিড় তার সাথে ভিড় কিছু ছোট
বাচ্চাদের, হাতে বেলুন নিয়ে।জোর করে হাতে, ব্যাগে গুঁজে দিচ্ছে বেলুন। না, বিনামূল্যে
মোটেই না, এক একটির দাম ২০ টাকা করে। আমাদের তো আর বেলুন খেলার বয়স নেই বা বাড়িতে বাচ্চাও
নেই যে তার জন্য নেব। আর যারা ভাবছেন একটা বেলুন নিয়ে সাহায্য করা যেতেই পারত, তাদের
জন্য বলি, ওরা তো বিক্রি করতে নেমেছে মানে ব্যাবসা করতে নেমেছে। তাই ওদেরকে ঠিক করে
শিখতে হবে কিভাবে জিনিস বিক্রি করতে হয়। না হলে বড় হয়ে এই রকম ভাবেই জিনিস বিক্রি করবে
আর লোকজন বিরক্ত হবে। যদি সাহায্যের জন্য টাকা চাইতো তখন অন্যরকম ভাবা যেত।
এবার আমরা টেবিল বুক করলাম। বলল প্রায়
এক ঘণ্টা সময় লাগবে টেবিল পেতে। এদিকে খুব খিদে পেয়েছে। আবার প্ল্যান শুরু হল অন্য
কোথাও খেতে যাবার। কিন্তু ফিশ মাখমালি (Fish Makhmali),আর চেলও কাবাব (Chelow Kabab) এর লোভ আমাদের কজন কে অন্য কোথাও যেতে
দিল না। আমরা জেদ ধরে বসলাম, খেলে এখানেই খাবো। এক ঘণ্টা সময় লাগেনি। প্রায় ৩৫ মিনিট
পর আমাদের ডাকল কারণ আমাদের আগেরজন ছিল না, হয়ত অপেক্ষা না করতে পেরে চলে গেছে।
বলল টেবিল নাম্বার টোয়েন্টি ওয়ান (২১)এ
চলে যান। ওটা দোতলা তে ছিল। বেশ সুন্দর পরিবেশ। হালকা আলো জ্বলছে, খাবারের সুগন্ধ, হালকা
হালকা লোকজনের কথা বার্তা ভেসে আসছে। কেউ কেউ খুব হাসছে। পরিবেশক দের ব্যবহার খুবই
ভালো। আসুন বলে আমাদের টেবিলে নিয়ে গিয়ে বসিয়ে দিল। কি খাবো আগে থেকেই ঠিক করা ছিল।
তাই মেনু কার্ড দেখেই অর্ডার দিয়ে দিলাম। খাবারের সাথে বিয়ারেরও (এটা সবার জন্য না) অর্ডার দেয়া হল। শুরুতে ফিশ মাখমালি (Fish Makhmali) আর চিকেন ইরানী কাবাব। ফিশ মাখমালি
(Fish Makhmali) এত সুন্দর খেতে (পুরো মুখে দিলে মিলিয়ে যায়), আবার দু প্লেট অর্ডার দেয়া
হল। সাথে চলল হালকা বিয়ার। এরপর আমি ছাড়া সবাই মাটন চেলও কাবাব অর্ডার করল। আমার
জন্য অরিজিনাল চেলও কাবাব। কারণ আমি মাটন খাই না। প্লেট আসতেই এক মিনিটও অপেক্ষা না করে সবাই ঝাঁপিয়ে পড়লাম। এই
করতে গিয়ে ছবিও তোলা হল না। Steamed Rice, Butter, চিকেন কাবাব, দুটো মাটন শিখ কাবাব,
শশা, টম্যাটো ,ডিমের অমলেট দিয়ে Complete একটা Dish. অসাধারন টেস্ট।একজনের জন্য এক প্লেট
যথেষ্ট।বুঝতে পারলাম সবাই কেন ওখানকার চেলও কাবাব খাওয়ার কথা বলে! আমি তো ভীষণ ভাবে Suggest করবো, যদি পিটার ক্যাট এ যান, তো এই দুটো খাবার অবশ্যই টেস্ট করবেন। এর পর ice cream খেয়ে ওইদিনের দিনের মত লাঞ্চ শেষ করলাম ।
গুগল করে জানতে পারলাম চেলও কাবাব আসলে
ইরানী খাবার। এটা ইরানের জাতীয় খাবার। যে Steamed Rice দেয়া হয় এটাকেই čelow বলে। অন্যের থেকে নেয়া ছবি পোস্ট করে দিলাম।
![]() |
| বাইরে থেকে পিটার ক্যাট চিত্র ঋণ :yummraj.com |
![]() |
| ভিতরের পরিবেশ চিত্র ঋণ :yummraj.com |
![]() |
| মেনু কার্ড চিত্র ঋণ :tripadvisor.in |
![]() |
| চেলোও কাবাব চিত্র ঋণ :yummraj.com |




2 মন্তব্যসমূহ
Seems yummy, will visit that place someday
উত্তরমুছুন😁😁😁
উত্তরমুছুনআপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !